neexra

সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন চরমোনাই পীর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 08 ফেব. 2026, 06:16 অপরাহ্ন পঠিত: 82 বার
সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন চরমোনাই পীর
ছবি: সংগৃহীত

বিটিভিতে প্রচার হবে ইসলামী আন্দোলনের রেকর্ডকৃত ভাষণ

রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)-তে ইসলামী আন্দোলন বাংলাদেশের রেকর্ডকৃত ভাষণ সম্প্রচার করা হবে বলে দলীয় সূত্রে নিশ্চিত করা হয়েছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শায়খ ফজলুল করীম মারুফ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, উক্ত ভাষণে চরমোনাই পীর মহান স্বাধীনতা ও জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা বাস্তবায়নে ইসলামী আন্দোলন বাংলাদেশের সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা জাতির সামনে তুলে ধরবেন। রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে বাঙালির হাজার বছরের ইতিহাস, ঐতিহ্য এবং ধর্মীয় ও সামাজিক বোধ-বিশ্বাসের প্রতিফলনের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হবে।

এছাড়া ভাষণে রাষ্ট্র গঠনের নীতিগত পরিকল্পনা, রাষ্ট্র সংস্কারের সুনির্দিষ্ট কর্মপদ্ধতি এবং বিশেষ খাতভিত্তিক কর্মসূচির পাশাপাশি ভোট প্রদানের ক্ষেত্রে ইসলামের নীতি ও অবস্থান ব্যাখ্যা করা হবে। একই সঙ্গে দেশের তরুণ প্রজন্মের প্রতি আমিরে ইসলামী আন্দোলনের বিশেষ দিকনির্দেশনামূলক বার্তাও থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

#বাংলাদেশ #সংবাদ #saradesh
neexra