বরগুনা-১ আসনের উন্নয়ন কার্যক্রমে গতি আনতে বিভাগীয় কমিশনারের সৌজন্য সাক্ষাৎ
বরগুনা-১ আসনের উন্নয়ন কার্যক্রমে গতি আনতে বিভাগীয় কমিশনারের সৌজন্য সাক্ষাৎ
নিজস্ব প্রতিনিধি, বরগুনা:
বরগুনা-১ আসনের সার্বিক উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার লক্ষ্যে বরিশাল বিভাগ-এর বিভাগীয় কমিশনার সৌজন্য সাক্ষাৎ করেছেন বরগুনা-১ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ পীর সাহেব কেওড়াবুনিয়ার সঙ্গে।
সাক্ষাৎকালে বরগুনা জেলার চলমান ও সম্ভাব্য উন্নয়ন প্রকল্প, অবকাঠামো উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা এবং জনকল্যাণমূলক বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার সভাপতি মুফতি মিজানুর রহমান কাসেমী, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুশ সাকুর এবং দপ্তর সম্পাদক মোঃ কামিনুল ইসলাম।
আলোচনায় বিভাগীয় কমিশনার বরগুনা-১ আসনের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস প্রদান করেন। তিনি বলেন, সরকারের চলমান উন্নয়ন পরিকল্পনার সঙ্গে সমন্বয় করে বরগুনার সার্বিক অগ্রগতির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ পীর সাহেব কেওড়াবুনিয়া বরগুনার উন্নয়নে প্রশাসনের আন্তরিক সহযোগিতা কামনা করেন এবং এলাকার জনগণের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।