neexra

শরীয়তপুরে মধ্যরাতে মোমবাতি প্রজ্বালন, ৭ মার্চে শ্রদ্ধা জানাল আওয়ামী লীগ নেতাকর্মীরা

Rasel Shikder, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 07 মার্চ 2026, 08:28 পূর্বাহ্ন পঠিত: 69 বার
শরীয়তপুরে মধ্যরাতে মোমবাতি প্রজ্বালন, ৭ মার্চে শ্রদ্ধা জানাল আওয়ামী লীগ নেতাকর্মীরা
ছবি: সংগৃহীত

শরীয়তপুরে মধ্যরাতে মোমবাতি প্রজ্বালন, ৭ মার্চে শ্রদ্ধা জানাল আওয়ামী লীগ নেতাকর্মীরা
স্টাফ রিপোর্টার, শরীয়তপুর | আজকের পয়গাম
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে শরীয়তপুরে মধ্যরাতে মোমবাতি প্রজ্বালন করে শেখ মুজিবুর রহমান–এর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
শুক্রবার (৬ মার্চ) দিবাগত রাত ১২টা ১ মিনিটে জেলা সদরের একটি অজ্ঞাত স্থানে এ কর্মসূচি পালিত হয়। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম Facebook–এ ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে দেখা যায়, কয়েকজন নেতাকর্মী মোমবাতি জ্বালিয়ে সমবেত হন এবং বিভিন্ন স্লোগান দেন। তবে ভিডিও দেখে ঠিক কোন স্থানে এ কর্মসূচি পালিত হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।
জানা গেছে, শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে প্রায় ৩ মিনিট ৩৮ সেকেন্ডের একটি ভিডিও একটি ফেসবুক পেজে আপলোড করা হয়। ভিডিওটির ক্যাপশনে উল্লেখ করা হয়— ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে শরীয়তপুর জেলা আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অমর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
 

#বাংলাদেশ #সংবাদ #saradesh
neexra