neexra

বাবুগঞ্জ নতুন চর ভূতের দিয়া গ্রামে ঝুঁকিপূর্ণ সাঁকোতে চরম ভোগান্তি, দ্রুত ব্রিজ নির্মাণের দাবি এলাকাবাসীর

Abdullah Al Ayan, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 09 জুন 2026, 03:37 অপরাহ্ন পঠিত: 62 বার
বাবুগঞ্জ নতুন চর ভূতের দিয়া গ্রামে  ঝুঁকিপূর্ণ সাঁকোতে চরম ভোগান্তি, দ্রুত ব্রিজ নির্মাণের দাবি এলাকাবাসীর
ছবি: সংগৃহীত

বাবুগঞ্জ নতুন চর ভূতের দিয়া গ্রামে ঝুঁকিপূর্ণ সাঁকোতে চরম ভোগান্তি, দ্রুত ব্রিজ নির্মাণের দাবি এলাকাবাসীর
বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের নতুন চর ভুতের দিয়া গ্রামে সিরাজ ডাক্তারের বাড়ির সামনের খালের উপর একটি ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো দিয়ে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন সাধারণ মানুষ।
স্থানীয় সূত্রে জানা যায়, সিলনদিয়া নতুন হাট বাজার থেকে সিরাজ ডাক্তারের বাড়ির সামনে হয়ে মোল্লাহাট পর্যন্ত দীর্ঘ এই সড়কটি এলাকার মানুষের গুরুত্বপূর্ণ যাতায়াত পথ। কিন্তু খালের উপর স্থায়ী ব্রিজ না থাকায় বর্তমানে একটি অস্থায়ী বাঁশের সাঁকোর ওপরই নির্ভর করতে হচ্ছে এলাকাবাসীকে।
বিশেষ করে অসুস্থ রোগী, বৃদ্ধ মানুষ, স্কুল-কলেজ ও মাদরাসার ছাত্র-ছাত্রীদের চলাচলে প্রতিনিয়ত চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বর্ষাকালে সাঁকোটি আরও বেশি ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে বলে জানান স্থানীয়রা।
এলাকাবাসীর দাবি, এখানে একটি ব্রিজ নির্মাণ করা হলে সিলনদিয়া নতুন হাট বাজার থেকে সরাসরি মোল্লাহাট পর্যন্ত সহজ ও নিরাপদ যাতায়াত ব্যবস্থা গড়ে উঠবে। এতে হাজারো মানুষের দুর্ভোগ কমবে এবং এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে।
সাধারণ মানুষের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত বিষয়টি গুরুত্ব দিয়ে স্থায়ী ব্রিজ নির্মাণে কার্যকর উদ্যোগ গ্রহণ করবে।

#বাংলাদেশ #সংবাদ #saradesh
neexra