neexra

যুক্তরাষ্ট্রের ১৫ দফা প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব দিয়েছে ইরান

Md Ahad Hossain Rakib, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 26 মার্চ 2026, 10:30 অপরাহ্ন পঠিত: 48 বার
যুক্তরাষ্ট্রের ১৫ দফা প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব দিয়েছে ইরান
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ১৫ দফা প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব দিয়েছে ইরান
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের দেওয়া ১৫ দফা প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব দিয়েছে ইরান। বৃহস্পতিবার (২৬ মার্চ) ইরানি গণমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি এক বিশ্বস্ত সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে।
এর আগে বুধবার মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরানের কাছে যুদ্ধবিরতির লক্ষ্যে ১৫ দফা প্রস্তাব পাঠায় যুক্তরাষ্ট্র।
সূত্র জানায়, ইরান তাদের জবাবে স্পষ্টভাবে উল্লেখ করেছে— প্রতিপক্ষের আগ্রাসী হত্যাকাণ্ড অবিলম্বে বন্ধ করতে হবে। ভবিষ্যতে যুদ্ধ এড়াতে কার্যকর ও নির্দিষ্ট শর্ত নির্ধারণের ওপর জোর দিয়েছে তেহরান। পাশাপাশি যুদ্ধজনিত ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ নিশ্চিত করার দাবিও জানিয়েছে তারা।
ইরান আরও বলেছে, যুদ্ধের অবসান শুধু একটি ফ্রন্টে সীমাবদ্ধ না রেখে সংশ্লিষ্ট সব অঞ্চলে এবং প্রতিরোধ গোষ্ঠীগুলোর ক্ষেত্রেও কার্যকর করতে হবে।
এদিকে হরমুজ প্রণালির ওপর নিজেদের সার্বভৌমত্বকে বৈধ অধিকার হিসেবে উল্লেখ করে ইরান জানিয়েছে, এটি বহাল থাকবে এবং প্রতিপক্ষের প্রতিশ্রুতি বাস্তবায়নের নিশ্চয়তা হিসেবেও বিবেচিত হবে। এ বিষয়টি আন্তর্জাতিকভাবে স্বীকৃত হওয়া প্রয়োজন বলেও উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, এসব শর্ত জেনেভায় অনুষ্ঠিত দ্বিতীয় দফার পারমাণবিক আলোচনায় উত্থাপিত দাবির বাইরের বিষয়, যা ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র-ইসরায়েল আগ্রাসনের কয়েকদিন আগে অনুষ্ঠিত হয়েছিল।
সূত্রের দাবি, যুক্তরাষ্ট্রের প্রস্তাবকে ইরান ‘তৃতীয় ধোঁকাবাজি’ হিসেবে দেখছে। তাদের অভিযোগ, আলোচনার আড়ালে যুক্তরাষ্ট্র বিশ্বে শান্তির বার্তা দেওয়ার চেষ্টা, বৈশ্বিক তেলের দাম নিয়ন্ত্রণ এবং দক্ষিণ ইরানে সম্ভাব্য স্থল আগ্রাসনের প্রস্তুতির সময় নেওয়ার কৌশল গ্রহণ করছে।
এছাড়া ২০২৫ সালের জুনে ১২ দিনের যুদ্ধের অভিজ্ঞতার পর যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি নিয়ে ইরানের পূর্ণ সন্দেহ তৈরি হয়েছে বলেও উল্লেখ করা হয়। ইরানের অভিযোগ, অতীতের মতো এবারও আলোচনার মধ্যেই নতুন করে সংঘাতের পথ তৈরি করার চেষ্টা চলছে।

#বাংলাদেশ #সংবাদ #international
neexra