ইরানী দূতাবাসে ইসলামী আন্দোলনের প্রতিনিধিদল, আয়াতুল্লাহ খামেনির মৃত্যুতে শোক
ইরানী দূতাবাসে ইসলামী আন্দোলনের প্রতিনিধিদল, আয়াতুল্লাহ খামেনির মৃত্যুতে শোক
নিজস্ব প্রতিবেদক | আজকের পয়গাম
ইরানে মার্কিন–ইজরাইলি হামলায় নিহত ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে গভীর শোক ও সহমর্মিতা প্রকাশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এ উপলক্ষে সংগঠনটির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল আজ ৮ মার্চ রোববার সকালে ঢাকায় অবস্থিত ইরানী দূতাবাস পরিদর্শন করে।
ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদের নেতৃত্বে প্রতিনিধিদলটি দূতাবাসে গিয়ে ইরানের জনগণ ও মরহুম আয়াতুল্লাহ খামেনির রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন। পরে তারা দূতাবাসে খোলা শোকবইয়ে স্বাক্ষর করেন।
এ সময় ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহান আবাদি প্রতিনিধিদলকে স্বাগত জানান এবং শোক প্রকাশ করায় ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।
প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও ঢাকা উত্তর সভাপতি অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ও সাবেক রাষ্ট্রদূত গোলাম মসীহ এবং কেন্দ্রীয় শ্রম ও কৃষি বিষয়ক সম্পাদক আলহাজ্ব আব্দুর রহমান।