রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাওলাদারের দাফন সম্পন্ন
রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাওলাদারের দাফন সম্পন্ন
নলছিটি প্রতিনিধি:
নলছিটি থানার ৩ নং ওয়ার্ড বৈচন্ডি নিবাসী বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাওলাদারের জানাজার নামাজ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে। আজ সকাল ১০টার সময় মরহুমের নিজ এলাকায় এই জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
জানাজার পূর্বে বীর মুক্তিযোদ্ধার কফিনে প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নলছিটি থানার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।
মরহুমের শেষ বিদায় ও জানাজার নামাজে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধার শুভাকাঙ্ক্ষী এবং বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসলমান উপস্থিত ছিলেন।
জানাজা শেষে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শনপূর্বক মরহুমের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বিভিন্ন মহল ও সামাজিক সংগঠন বীর মুক্তিযোদ্ধার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।