neexra

শেবাচিমে চিকিৎসা নিতে আসা শিশুকে থাপ্পড়, অভিযুক্ত সহকারীর বিরুদ্ধে অভিযোগ

Rasel Shikder, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 07 মার্চ 2026, 08:51 পূর্বাহ্ন পঠিত: 65 বার
শেবাচিমে চিকিৎসা নিতে আসা শিশুকে থাপ্পড়, অভিযুক্ত সহকারীর বিরুদ্ধে অভিযোগ
ছবি: সংগৃহীত

শেবাচিমে চিকিৎসা নিতে আসা শিশুকে থাপ্পড়, অভিযুক্ত সহকারীর বিরুদ্ধে অভিযোগ
স্টাফ রিপোর্টার | আজকের পয়গাম
বরিশালের শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল–এ চিকিৎসা নিতে আসা এক শিশুকে থাপ্পড় মারার অভিযোগ উঠেছে অর্থোপেডিক্স অপারেশন থিয়েটারের এক সহকারীর বিরুদ্ধে। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অভিযোগ দেওয়া হয়েছে।
জানা যায়, গতকাল রাত প্রায় ১০টার দিকে হাসপাতালের অর্থোপেডিক্স অপারেশন থিয়েটারে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিশুটি পটুয়াখালী থেকে হাতের একটি আঙুল বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর চিকিৎসার জন্য দুপুর ১২টার দিকে হাসপাতালে আসে। তবে দীর্ঘ অপেক্ষার পর রাত প্রায় ৯টার দিকে তার চিকিৎসা শুরু হয়।
অভিযোগ রয়েছে, চিকিৎসার সময় শিশুটিকে ইনজেকশন দেওয়ার প্রস্তুতি নেওয়া হলে ভয় পেয়ে সে চিৎকার ও নড়াচড়া শুরু করে। এ সময় অর্থোপেডিক্স অপারেশন থিয়েটারের চিকিৎসকের সহকারী শাহীন (নাজমুল) শিশুটির গালে থাপ্পড় মারেন। এতে শিশুটি কান্না শুরু করলে তার অভিভাবকরা এগিয়ে এসে দেখেন, শিশুটির গালে আঙুলের ছাপ রয়েছে এবং কান ও চোখের কাছেও আঘাতের চিহ্ন দেখা যায়।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, তারা প্রতিবাদ করতে গেলে তাদের ভয়ভীতি দেখিয়ে সেখান থেকে বের করে দেওয়া হয়।
ঘটনার বিষয়ে জানতে পেরে স্থানীয় কয়েকজনসহ কাজী মো. মাসুম বিল্লাহ ও মো. সাব্বির হোসেন হাসপাতালে গিয়ে প্রতিবাদ জানান এবং হাসপাতালের পরিচালকের কাছে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন।
এ বিষয়ে হাসপাতালের পরিচালক আশ্বাস দিয়েছেন, ঘটনার তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

#বাংলাদেশ #সংবাদ #saradesh
neexra