নেপাল থেকে ফিরেই গ্রেফতার মোহাম্মদপুরের শীর্ষ মাদক কারবারি ‘পিচ্চি রাজা’
নেপাল থেকে ফিরেই গ্রেফতার মোহাম্মদপুরের শীর্ষ মাদক কারবারি ‘পিচ্চি রাজা’
পয়গাম ডেস্ক |
রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প এলাকার আলোচিত মাদক কারবারি রাজা ওরফে ‘পিচ্চি রাজা’কে গ্রেফতার করেছে পুলিশ। নেপাল থেকে দেশে ফেরার পর গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দর এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় বিমানবন্দর থানা ও ইমিগ্রেশন পুলিশের যৌথ সহযোগিতায় তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে হত্যা, মাদক ও বিস্ফোরকসহ ২৯টির বেশি মামলা রয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, জেনেভা ক্যাম্পে দীর্ঘদিন ধরে মাদক কারবার ও সন্ত্রাসী কার্যক্রম নিয়ন্ত্রণে সক্রিয় ছিল পিচ্চি রাজা। বিভিন্ন মামলায় জামিনে মুক্ত হয়ে আত্মগোপনে থেকেও সে মোহাম্মদপুর এলাকায় অপরাধচক্র পরিচালনা করে আসছিল।
সম্প্রতি বিদেশে অবস্থান শেষে দেশে ফিরলে গোয়েন্দা নজরদারির মাধ্যমে তাকে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।