neexra

বরগুনার উন্নয়ন ও দুর্নীতিমুক্ত প্রশাসন গঠনে সংসদ সদস্য পীর সাহেব কেওড়াবুনিয়ার নির্দেশনা

Rasel Shikder, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 05 মার্চ 2026, 06:56 অপরাহ্ন পঠিত: 72 বার
বরগুনার উন্নয়ন ও দুর্নীতিমুক্ত প্রশাসন গঠনে সংসদ সদস্য পীর সাহেব কেওড়াবুনিয়ার নির্দেশনা
ছবি: সংগৃহীত

বরগুনার উন্নয়ন ও দুর্নীতিমুক্ত প্রশাসন গঠনে সংসদ সদস্য পীর সাহেব কেওড়াবুনিয়ার নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক, বরগুনা:
বরগুনা-১ আসনের সংসদ সদস্য হযরত মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ পীর সাহেব কেওড়াবুনিয়ার সাথে বরগুনা সদর উপজেলার বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তাদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় বরগুনার সার্বিক উন্নয়ন ও জনসেবার মানোন্নয়ন বিষয়ে আলোচনা করা হয়। এ সময় সংসদ সদস্য পীর সাহেব কেওড়াবুনিয়া বরগুনার উন্নয়নের লক্ষ্যে সকল সরকারি দফতরের কর্মকর্তাদের সুদ, ঘুষ ও দুর্নীতি থেকে মুক্ত থেকে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।
তিনি বলেন, বরগুনার সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে হলে সকল সরকারি দফতরকে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে এবং জনগণের কল্যাণে আন্তরিকভাবে দায়িত্ব পালন করতে হবে।
মতবিনিময় সভায় বরগুনা সদর উপজেলার বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

#বাংলাদেশ #সংবাদ #saradesh
neexra