neexra

ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগরের শুরা সদস্য হাবিবুল্লাহ মাহমুদের ইন্তেকাল

Rasel Shikder, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 04 জুন 2026, 12:19 অপরাহ্ন পঠিত: 25 বার
ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগরের শুরা সদস্য হাবিবুল্লাহ মাহমুদের ইন্তেকাল
ছবি: সংগৃহীত

ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগরের শুরা সদস্য হাবিবুল্লাহ মাহমুদের ইন্তেকাল

বরিশাল প্রতিনিধি | আজকের পয়গাম 

প্রকাশ: ০৪ জুন ২০২৬

​ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর শাখার শুরা সদস্য ও বন্দর থানা শাখার সহ-সভাপতি মুহাম্মদ হাবিবুল্লাহ মাহমুদ আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

​আজ (বৃহস্পতিবার) সকালে নিজ বাসভবনে স্ট্রোক করে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার এই আকস্মিক ও অকাল মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন এবং দলীয় নেতা-কর্মীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

​মুহাম্মদ হাবিবুল্লাহ মাহমুদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর শাখা। এক শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

​দোয়া বার্তায় বলা হয়, মহান আল্লাহ তাআলা উনাকে ক্ষমা করে দিন, উনার নেক আমলগুলো কবুল করুন এবং উনাকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করুন। আমিন।

#বাংলাদেশ #সংবাদ #saradesh
neexra