neexra

বরিশাল বাবুগঞ্জে বন্যা ও বিদ্যুৎ সংকটে কোরবানি স্থগিত অনেকের

Abdullah Al Ayan, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 28 মে 2026, 03:14 অপরাহ্ন পঠিত: 68 বার
বরিশাল বাবুগঞ্জে বন্যা ও বিদ্যুৎ সংকটে কোরবানি স্থগিত অনেকের
ছবি: সংগৃহীত

বরিশাল বাবুগঞ্জে বন্যা ও বিদ্যুৎ সংকটে কোরবানি স্থগিত অনেকের
বরিশালের বাবুগঞ্জ উপজেলা এর কেদারপুর ইউনিয়ন এর নতুন চর ভুতেরদিয়া গ্রামে বন্যা ও দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকার কারণে এবার ঈদুল আজহার প্রথম দিনে অনেক পরিবার কোরবানি দিতে পারেনি।
স্থানীয়দের অভিযোগ, টানা বিদ্যুৎ না থাকায় কোরবানির মাংস সংরক্ষণের জন্য ফ্রিজ ব্যবহার করা সম্ভব হচ্ছে না। ফলে মাংস নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কায় অনেকেই কোরবানি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
গ্রামবাসীরা জানান, বন্যার কারণে স্বাভাবিক জীবনযাত্রাও ব্যাহত হয়েছে। অনেক বাড়িতে এখনো পানি জমে রয়েছে এবং বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক না হওয়ায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে।
স্থানীয় একাধিক বাসিন্দা বলেন, “কারেন্ট না থাকায় মাংস সংরক্ষণ করা কঠিন হয়ে পড়েছে। তাই বাধ্য হয়ে অনেকেই আজ কোরবানি দিচ্ছেন না।”
এদিকে এলাকাবাসী দ্রুত বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক করা ও বন্যা কবলিত মানুষের জন্য জরুরি সহায়তার দাবি জানিয়েছেন।
 

#বাংলাদেশ #সংবাদ #saradesh
neexra