বরিশালে ওষুধ কারখানায় আগুন, ফায়ার সার্ভিসের ৫ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণ
বরিশালে ওষুধ কারখানায় আগুন, ফায়ার সার্ভিসের ৫ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণ
নিজস্ব প্রতিবেদক, আজকের পয়গাম |
বরিশালে একটি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
সোমবার (১৬ মার্চ) বিকেলে নগরীর রূপাতলী এলাকায় অবস্থিত Opsonin Pharmaceuticals–এর গ্লোবাল ক্যাপসুল কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বরিশাল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রবিউল ইসলাম জানান, কারখানার বয়লারের জ্বালানির জন্য কাঠের গুড়ি স্তূপ করে রাখা ছিল। অসাবধানতাবশত ওই কাঠের গুড়িতে আগুন লেগে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও জানান, কাঠের গুড়িতে আগুন লাগার কারণে তা সম্পূর্ণ নিভে যেতে কিছুটা সময় লাগতে পারে।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে আগুন লাগার সঠিক কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।