neexra

ঝালকাঠির নলছিটিতে ইয়াবাসহ সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার

Rasel Shikder, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 21 ফেব. 2026, 07:47 অপরাহ্ন পঠিত: 48 বার
ঝালকাঠির নলছিটিতে ইয়াবাসহ সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

ঝালকাঠির নলছিটিতে ইয়াবাসহ সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার
ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটি উপজেলায় ইয়াবাসহ নাসরুল হাওলাদার (২৮) নামে ছাত্রদলের এক সাবেক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার মোল্লারহাট ইউনিয়নের ছৈলাবুনিয়া মাদরাসার সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার নাসরুল হাওলাদার নলছিটি জেড এ ভুট্টো ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব এবং পূর্ব কামদেবপুর এলাকার বেলায়েত হাওলাদারের ছেলে। পুলিশ জানায়, তার কাছ থেকে ৬৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
নলছিটি উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সুজন খান জানান, নাসরুল পূর্বে কলেজ ছাত্রদলের সদস্য সচিব ছিলেন। বর্তমানে ছাত্রদলের সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা নেই। তিনি বিবাহিত এবং তার সন্তান রয়েছে।
এ বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম বলেন, অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা জব্দ করা হয়েছে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

#বাংলাদেশ #সংবাদ #saradesh
neexra