neexra

চরমোনাইতে ১৫ দিনব্যাপী তালীম-তারবিয়াত চলছে, আধ্যাত্মিক পরিবেশে মুখরিত মারকায

Rasel Shikder, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 21 ফেব. 2026, 07:13 অপরাহ্ন পঠিত: 44 বার
চরমোনাইতে ১৫ দিনব্যাপী তালীম-তারবিয়াত চলছে, আধ্যাত্মিক পরিবেশে মুখরিত মারকায
ছবি: সংগৃহীত

চরমোনাইতে ১৫ দিনব্যাপী তালীম-তারবিয়াত চলছে, আধ্যাত্মিক পরিবেশে মুখরিত মারকায
চরমোনাই, বরিশাল প্রতিনিধি: বরিশালের চরমোনাই মারকাযে শুরু হয়েছে ১৫ দিনব্যাপী তালীম ও তারবিয়াত কর্মসূচি। যুগ যুগ ধরে চলে আসা এ ধারাবাহিক আয়োজন সিয়াম সাধনার সময়কে আরও অর্থবহ করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
রমজানের আধ্যাত্মিক পরিবেশে প্রতিদিন নিয়মিত বয়ান, তালীম ও তারবিয়াতের মাধ্যমে অংশগ্রহণকারীরা মুমিন জীবনের প্রকৃত স্বার্থকতা অন্বেষণ করছেন। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত মুসল্লিরা এ কর্মসূচিতে অংশ নিয়ে আত্মশুদ্ধি, তাকওয়া ও ইসলামী জীবনব্যবস্থা সম্পর্কে দিকনির্দেশনা লাভ করছেন।
অংশগ্রহণকারীদের অনেকেই জানিয়েছেন, অন্যান্য বছরের তুলনায় এবারের তালীম-তারবিয়াতে ভিন্নমাত্রার জৌলুশ, শৃঙ্খলা ও ভাবগাম্ভীর্য লক্ষ্য করা যাচ্ছে, যা তাদের হৃদয়ে গভীর আধ্যাত্মিক অনুভূতি সৃষ্টি করছে।
ধর্মপ্রাণ মুসলমানরা আশা প্রকাশ করেছেন, আধ্যাত্মিকতার এ মারকাযের খিদমত শতাব্দীর পর শতাব্দী ধরে অব্যাহত থাকবে এবং মানবকল্যাণে এর প্রভাব আরও বিস্তৃত হবে।

#বাংলাদেশ #সংবাদ #saradesh
neexra