neexra

বরিশালে নামাজে ডাক দেওয়াকে কেন্দ্র করে স্কুলছাত্র নিহত

Rasel Shikder, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 21 ফেব. 2026, 05:53 পূর্বাহ্ন পঠিত: 50 বার
বরিশালে নামাজে ডাক দেওয়াকে কেন্দ্র করে স্কুলছাত্র নিহত
ছবি: সংগৃহীত

বরিশাল প্রতিনিধি: বরিশাল জেলার হিজলা উপজেলার চরবিশোর গ্রামে নামাজে ডাক দেওয়াকে কেন্দ্র করে এক স্কুলছাত্রকে লাথি মেরে হত্যার অভিযোগ উঠেছে। পরে তার মরদেহ খালে ফেলে দেওয়ার ঘটনাও ঘটেছে বলে জানা গেছে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে স্থানীয়রা মরদেহ উদ্ধার করে এবং অভিযুক্তকে পুলিশের কাছে সোপর্দ করে। বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী পুলিশ সুপার তারেক আমান বান্না।
নিহত ১৩ বছর বয়সী আরিফ রাঢ়ী হিজলা-গৌরবদী ইউনিয়নের চরবিশোর গ্রামের আনিছ রাঢ়ীর ছেলে। এ ঘটনায় গ্রেপ্তার মোশারফ বয়াতি (২৬) একই গ্রামের শাহজালাল বয়াতির ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার এশার নামাজের আগে আরিফ অভিযুক্ত মোশারফের ঘরে গিয়ে তাকে নামাজ পড়তে যাওয়ার জন্য ডাক দেয়। সে সময় মোশারফ খাটে শুয়ে ছিল। উঠতে অস্বীকৃতি জানালে আরিফ তাকে চড় দেয়। এতে ক্ষিপ্ত হয়ে মোশারফ আরিফের বুকের ওপর লাথি মারলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।
পরে মরদেহ বাড়ির পাশের খালে ফেলে দেওয়া হয়। শুক্রবার সকাল ৮টার দিকে স্বজনরা খালের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে। স্থানীয়রা সন্দেহভাজন মোশারফকে জিজ্ঞাসাবাদ করলে সে হত্যার কথা স্বীকার করে। তার স্বীকারোক্তির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ঘটনার সাথে সংশ্লিষ্টতার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্তের মাকেও পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

#বাংলাদেশ #সংবাদ #saradesh
neexra