neexra

প্রধানমন্ত্রী তারেক রহমানকে জনস্বার্থে আইনি নোটিশ

Rasel Shikder, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 19 মার্চ 2026, 04:59 অপরাহ্ন পঠিত: 65 বার
প্রধানমন্ত্রী তারেক রহমানকে জনস্বার্থে আইনি নোটিশ
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানকে জনস্বার্থে আইনি নোটিশ
নিজস্ব প্রতিবেদক | আজকের পয়গাম
প্রকাশিত: ১৯ মার্চ ২০২৬
পথশিশু, ভবঘুরে, মাদকাসক্ত ও পরিচয়হীন জনগোষ্ঠীর পুনর্বাসন এবং সুচিকিৎসা নিশ্চিতের দাবিতে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান-এর কাছে একটি আইনি নোটিশ (লিগ্যাল নোটিশ) পাঠানো হয়েছে।
বুধবার (১৮ মার্চ ২০২৬) বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী শেখ আবদুল্লাহ নাসির এ নোটিশ প্রেরণ করেন। নোটিশে প্রেরকের পূর্ণ পরিচয় হিসেবে উল্লেখ করা হয়েছে—শেখ আবদুল্লাহ নাসির, এ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট; মোবাইল: ০১৬৭৪৬৭১২৫৫ এবং ইমেইল: ad.sk.abdulla.nasir@gmail.com।
নোটিশে দেশের বিভিন্ন স্থানে, বিশেষ করে রাজধানী ঢাকাসহ লঞ্চঘাট, বাসস্ট্যান্ড, রেলস্টেশন ও জনবহুল এলাকায় বিপুলসংখ্যক অসহায় মানুষের মানবেতর জীবনযাপনের চিত্র তুলে ধরা হয়।
নোটিশে উল্লেখ করা হয়, এসব পথশিশু, ভবঘুরে ও মাদকাসক্তদের একটি বড় অংশ অপরাধচক্রের মাধ্যমে মাদক পরিবহন, চুরি, ছিনতাই ও ভিক্ষাবৃত্তিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। এতে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার পাশাপাশি তাদের মৌলিক মানবাধিকারও মারাত্মকভাবে লঙ্ঘিত হচ্ছে, যা সংবিধানের ১৫, ১৮ ও ৩২ অনুচ্ছেদের পরিপন্থী।
নোটিশে উল্লেখিত প্রধান দাবি
নোটিশে জনস্বার্থে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। উল্লেখযোগ্য দাবিগুলো হলো—
পথশিশু, ভবঘুরে ও পরিচয়হীন ব্যক্তিদের তালিকা ও ডাটাবেজ তৈরি
উদ্ধার করে নিরাপদ আশ্রয়কেন্দ্রে স্থানান্তর
সেনাবাহিনীর তত্ত্বাবধানে পুনর্বাসন কর্মসূচি চালু
মাদকমুক্তকরণ, মানসিক চিকিৎসা ও কাউন্সেলিং নিশ্চিত করা
কারিগরি ও সাধারণ শিক্ষার মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি
অপরাধচক্রের সাথে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা
পুনর্বাসিতদের সমাজে পুনঃএকীভূত করার ব্যবস্থা
৩০ দিনের আল্টিমেটাম
নোটিশে বলা হয়েছে, এই নোটিশ প্রাপ্তির ৩০ দিনের মধ্যে দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ গ্রহণ না করা হলে জনস্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে আদালতের শরণাপন্ন হওয়া হবে।
আইনজীবী শেখ আবদুল্লাহ নাসির বলেন, “মানবিক দৃষ্টিকোণ থেকে এই জনগোষ্ঠীর পুনর্বাসন এখন সময়ের দাবি। সরকারের দ্রুত কার্যকর উদ্যোগ প্রয়োজন।”
আজকের পয়গাম এই বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।

#বাংলাদেশ #সংবাদ #politics
neexra