ইরানের ওপর মার্কিন-ইসরায়েলি হামলার নিন্দা, যুদ্ধবিরতির আহ্বান ইসলামী আন্দোলন বাংলাদেশের
ইরানের ওপর মার্কিন-ইসরায়েলি হামলার নিন্দা, যুদ্ধবিরতির আহ্বান ইসলামী আন্দোলন বাংলাদেশের
আজকের পয়গাম ডেস্ক
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৬
ইরানের ওপর মার্কিন-ইসরায়েলি যৌথ হামলার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির মহাসচিব হাফেজ মাওলানা অধ্যক্ষ ইউনুস আহমাদ এ হামলাকে আধুনিক বিশ্বব্যবস্থার ব্যর্থতার আরেকটি ‘কলঙ্কজনক ও ঘৃণ্য দৃষ্টান্ত’ হিসেবে অভিহিত করেছেন।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে তিনি অবিলম্বে ইরানের ওপর হামলা বন্ধের আহ্বান জানান এবং চলমান সংঘাত নিরসনে কার্যকর আন্তর্জাতিক উদ্যোগ গ্রহণের দাবি জানান।
বিশ্ববিবেকের প্রতি আহ্বান
বিবৃতিতে ইউনুস আহমাদ মধ্যপ্রাচ্যের দেশসমূহসহ বিশ্বের শান্তিপ্রিয় রাষ্ট্র ও জাতির প্রতি এ হামলার প্রতিবাদ জানানোর আহ্বান জানান। তিনি জাতিসংঘ-এর প্রতি অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে যুদ্ধবিরতি নিশ্চিত করার উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
শিশু শিক্ষার্থী নিহতের ঘটনায় উদ্বেগ
মহাসচিব দাবি করেন, ইরানের একটি স্কুলে হামলা চালিয়ে অর্ধশতাধিক শিশু শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে, যা অত্যন্ত অমানবিক ও নিন্দনীয়। এ ঘটনার জন্য তিনি আন্তর্জাতিক পরিসরে মার্কিন-ইসরায়েলের বিরুদ্ধে আনুষ্ঠানিক নিন্দা প্রস্তাব আনার জোর দাবি জানান।
সরকারের প্রতি কূটনৈতিক উদ্যোগের আহ্বান
বিবৃতিতে তিনি বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এ ধরনের অযৌক্তিক ও বর্বরোচিত হামলার নিন্দা জানাতে হবে এবং যুদ্ধ বন্ধে প্রয়োজনীয় কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করতে হবে।
তিনি আরও সতর্ক করে বলেন, মিথ্যা অজুহাত ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত এ হামলা পুরো বিশ্বকে এক অনিশ্চিত সংকটের দিকে ঠেলে দিতে পারে।