neexra

জনপ্রত্যাশা পূরণে বরিশাল গড়ার প্রত্যয়ে জেন জি’র সঙ্গে মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 09 ফেব. 2026, 04:48 পূর্বাহ্ন পঠিত: 50 বার
জনপ্রত্যাশা পূরণে বরিশাল গড়ার প্রত্যয়ে জেন জি’র সঙ্গে মতবিনিময়
ছবি: সংগৃহীত

জনপ্রত্যাশা পূরণে বরিশাল গড়ার প্রত্যয়ে জেন জি’র সঙ্গে মতবিনিময়

আজকের পয়গাম | বরিশাল

জনপ্রত্যাশা পূরণে একটি সুন্দর ও বাসযোগ্য বরিশাল গড়ার লক্ষ্যে তরুণ প্রজন্মের সঙ্গে মতবিনিময় সভা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত বরিশাল-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতী ফয়জুল করীম।

শুক্রবার নগরীর একটি মিলনায়তনে “To build a Barisal that meets public expectations” শীর্ষক GEN Z Meetup অনুষ্ঠানে তিনি তরুণদের নানা প্রশ্নের উত্তর দেন এবং তাদের মতামত শোনেন।

মুফতী ফয়জুল করীম বলেন, তরুণ প্রজন্মই আগামী দিনের নেতৃত্ব। তাদের স্বপ্ন ও প্রত্যাশার ভিত্তিতেই আগামীর বরিশাল গড়তে হবে। তিনি আরও বলেন, চাঁদাবাজি, দখলদারি ও সন্ত্রাসমুক্ত বরিশাল গড়াই তাঁর প্রধান লক্ষ্য।

তিনি শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও নাগরিক সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন এবং তরুণদের নৈতিকতা ও আদর্শিক চেতনায় গড়ে ওঠার আহ্বান জানান।

মতবিনিময় সভায় বিভিন্ন শ্রেণি-পেশার তরুণ প্রতিনিধি ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

#বাংলাদেশ #সংবাদ #politics
neexra