চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে কার্ড চান আসিফ মাহমুদ
চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে কার্ড চান আসিফ মাহমুদ
ডেস্ক রিপোর্ট | আজকের পয়গাম
রাজধানী ঢাকার বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র এক অনুষ্ঠানে চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে বিশেষ “কার্ড” চালুর আহ্বান জানিয়েছেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সোমবার সন্ধ্যায় ঢাকা মহানগর দক্ষিণের নবগঠিত আংশিক কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, দেশের বর্তমান বড় সমস্যা চাঁদাবাজি ও দুর্নীতি। এ সমস্যা থেকে মুক্তি পেতে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর কাছে তিনি চাঁদাবাজ ও দুর্নীতিবিরোধী কার্ড চালুর দাবি জানান।
সরকারের কঠোর সমালোচনা করে তিনি অভিযোগ করেন, নির্বাচন-পরবর্তী সময়ে সরকার জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে এবং রাষ্ট্র পরিচালনায় দুর্বলতার পরিচয় দিচ্ছে। জ্বালানি সংকট, অর্থনীতি এবং প্রশাসনিক ব্যবস্থাপনায় অসংগতি তুলে ধরেন তিনি।
এনসিপির ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে আসিফ মাহমুদ বলেন, দলকে একটি শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তোলা হবে এবং নির্বাচনে ভোটের সুরক্ষা নিশ্চিত করা হবে। তিনি আশ্বাস দেন, এনসিপিকে ভোট দিলে একটি ভোটও নষ্ট হতে দেওয়া হবে না।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনসিপি নেতা আব্দুল হান্নান মাসউদ, ইসহাক সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দ।