চাঁদাবাজদের কবল থেকে মুক্ত পেতে হাতপাখায় ভোটের আহ্বান — মুফতী ফয়জুল করীম
চাঁদাবাজদের কবল থেকে মুক্ত পেতে হাতপাখায় ভোটের আহ্বান — মুফতী ফয়জুল করীম
বরিশাল প্রতিনিধি | আজকের পয়গাম
প্রকাশিত: সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬
বরিশালকে চাঁদাবাজ, দখলদার ও সন্ত্রাসমুক্ত করতে হাতপাখা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত বরিশাল-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী ও দলের সিনিয়র নায়েবে আমীর মুফতী ফয়জুল করীম।
সোমবার বিকেল ৩টায় বরিশাল শহীদ মিনার প্রাঙ্গণে হাতপাখা প্রতীকের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,
“বরিশাল আজ চাঁদাবাজদের কবলে জর্জরিত। সাধারণ মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। এই অবস্থা থেকে মুক্তি পেতে হলে সৎ, ন্যায়ভিত্তিক ও আল্লাহভীরু নেতৃত্ব প্রতিষ্ঠা করা জরুরি। সে লক্ষ্যে সবাইকে হাতপাখায় ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি।”
তিনি আরও বলেন, নির্বাচিত হলে জনগণের জানমাল ও সম্মান রক্ষায় তিনি আপসহীন থাকবেন এবং কোনো ধরনের চাঁদাবাজি, দখলদারি ও দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না।
জনসভায় বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। সমাবেশ শেষে শহীদ মিনার এলাকা থেকে শুরু করে সদর রোড, বাজার রোড ও চকবাজার এলাকা প্রদক্ষিণ করে একটি শান্তিপূর্ণ মিছিল অনুষ্ঠিত হয়।