neexra

রাবি শিক্ষার্থীকে ছাত্রদল নেতার ছুরিকাঘাত; প্রতিবাদে বিক্ষোভ

Rasel Shikder, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 22 এপ্রি. 2026, 04:05 অপরাহ্ন পঠিত: 16 বার
রাবি শিক্ষার্থীকে ছাত্রদল নেতার ছুরিকাঘাত; প্রতিবাদে বিক্ষোভ
ছবি: সংগৃহীত

রাবি শিক্ষার্থীকে ছাত্রদল নেতার ছুরিকাঘাত; প্রতিবাদে বিক্ষোভ
নিজস্ব প্রতিনিধি, রাবি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের দুই শিক্ষার্থীর ওপর ছাত্রদল নেতার অতর্কিত হামলা ও ছুরিকাঘাতের ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন বিভাগের শিক্ষার্থীরা।
বুধবার (২২ এপ্রিল) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন সংলগ্ন প্যারিস রোডে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভাগের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। কর্মসূচিতে রাকসু নেতৃবৃন্দ সংহতি প্রকাশ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বিক্ষোভে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন—
আমার ভাইকে মারল কেন, প্রশাসন জবাব চাই
শিক্ষা-সন্ত্রাস একসাথে চলে না
অ্যাকশন, অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন
বিচার চাই, সন্ত্রাসীদের বিচার চাই
ভুক্তভোগী শিক্ষার্থী হাসান জানান, চারুকলা এলাকায় বহিরাগতদের উৎপাতের জেরে প্রথমে তাদের এক সহপাঠীকে হেনস্তা করা হয়। পরে এ ঘটনায় প্রতিবাদ করায় ছাত্রদল নেতা হাসিব তাদের ওপর হামলা চালায় এবং ছুরিকাঘাত করে।
একই বিভাগের শিক্ষার্থী সজিবুর রহমান বলেন,
আমরা দোষীদের শাস্তি চাই। ক্যাম্পাসে এমন ঘটনার পুনরাবৃত্তি বন্ধ করতে হবে এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেন,
এ ধরনের হামলা পুরো বিশ্ববিদ্যালয়ের জন্য লজ্জাজনক। দ্রুত বিচার নিশ্চিত না হলে শিক্ষার্থীরা নিরাপদ বোধ করবে না।
উল্লেখ্য, মঙ্গলবার (২১ এপ্রিল) রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোড এলাকায় এ হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, ছাত্রদল নেতা হাসিব বহিরাগতদের নিয়ে এ হামলা চালায়।

#বাংলাদেশ #সংবাদ #politics
neexra