neexra

সর্বস্তরের সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল

Rasel Shikder, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 22 ফেব. 2026, 07:26 অপরাহ্ন পঠিত: 65 বার
সর্বস্তরের সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল
ছবি: সংগৃহীত

সর্বস্তরের সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল
বরিশাল প্রতিনিধি | ২২ ফেব্রুয়ারি ২০২৬
বরিশাল নগরীর সর্বস্তরের সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছেন মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার। রোববার বিকেলে বরিশাল ক্লাবের হলরুমে অনুষ্ঠিত এ আয়োজনে বিভিন্ন গণমাধ্যম ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বরিশাল প্রেস ক্লাব, জেলা সাংবাদিক ইউনিয়ন, রিপোর্টার্স ইউনিটি, অনলাইন সাংবাদিক ইউনিয়ন, সম্পাদক ও প্রকাশক পরিষদসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পাশাপাশি জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন।
উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহীন ও মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খসরুসহ স্থানীয় নেতৃবৃন্দ।
ইফতারের পূর্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, জিয়া উদ্দিন সিকদার দীর্ঘদিন ধরে গণমাধ্যমবান্ধব রাজনীতিক হিসেবে পরিচিত। সাংবাদিকদের সম্মানে আয়োজিত এই ইফতার মাহফিলে কয়েক’শ সাংবাদিকের উপস্থিতি তার প্রতি গণমাধ্যমকর্মীদের আস্থার প্রতিফলন।
বক্তারা আরও বলেন, আগামী দিনে জিয়া সিকদারের যেকোনো ইতিবাচক উদ্যোগে বরিশালের গণমাধ্যমকর্মীরা পাশে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

#বাংলাদেশ #সংবাদ #politics
neexra