neexra

বরিশালে বিএনপির উদ্যোগে গুম-খুন ও আহত পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

Rasel Shikder, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 19 মার্চ 2026, 03:30 অপরাহ্ন পঠিত: 73 বার
বরিশালে বিএনপির উদ্যোগে গুম-খুন ও আহত পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ
ছবি: সংগৃহীত

বরিশালে বিএনপির উদ্যোগে গুম-খুন ও আহত পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ
আজকের পয়গাম ডেস্ক:
বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পক্ষ থেকে গুম, খুন ও গুরুতর আহতের শিকার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ ২০২৬) সকাল ১১টায় বরিশাল সদর রোডস্থ বিএনপির দলীয় কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে স্বৈরাচারী ও ফ্যাসিস্ট শাসনামলে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মাঝে ঈদ উপহার তুলে দেওয়া হয়।
আয়োজকরা জানান, অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো এবং ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
কর্মসূচিতে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং তারা এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

#বাংলাদেশ #সংবাদ #politics
neexra