neexra

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কলঙ্কমুক্ত করতে অভিযোগ তদন্তের আহ্বান — পীর সাহেব চরমোনাই

Rasel Shikder, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 21 ফেব. 2026, 07:21 অপরাহ্ন পঠিত: 45 বার
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কলঙ্কমুক্ত করতে অভিযোগ তদন্তের আহ্বান — পীর সাহেব চরমোনাই
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কলঙ্কমুক্ত করতে অভিযোগ তদন্তের আহ্বান — পীর সাহেব চরমোনাই
নিজস্ব প্রতিবেদক: মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, ইলেকশন মেকানিজম নিয়ে ওঠা অভিযোগ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ওপর কলঙ্কের দাগ হয়ে রয়েছে। তিনি অভিযোগ করেন, পরপর তিনটি জাতীয় নির্বাচনে সীমাহীন জালিয়াতির ফলে সৃষ্ট স্বৈরতান্ত্রিক পরিস্থিতি উৎখাতের লক্ষ্যেই চব্বিশে জুলাই গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছিল এবং বহু ত্যাগ ও রক্তের বিনিময়ে স্বৈরাচারকে দেশত্যাগে বাধ্য করা হয়।
শনিবার (২১ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী পর্যালোচনা সভা”-য় সভাপতির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর এ কথা বলেন।
তিনি বলেন, স্বৈরাচারের পতনের মাধ্যমে জনগণ চিরতরে স্বৈরতন্ত্রের বিলোপ প্রত্যাশা করেছিল। কিন্তু ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে ঘিরে অসংখ্য অভিযোগ উঠেছে। বিভিন্ন প্রার্থীর কাছ থেকে পাওয়া অভিযোগে জানা যায়, অনেক ভোটকেন্দ্রে এজেন্ট বের করে দেওয়া, ভয়ভীতি প্রদর্শন, ভোট গণনায় ছলচাতুরিসহ নানা ধরনের অনিয়ম হয়েছে।
তিনি আরও বলেন, নির্বাচনের অনিয়ম রোধে এত ত্যাগ ও প্রাণের বিনিময়ের পরও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অতীতের পুনরাবৃত্তি জাতিকে হতাশ করেছে।
নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্বাচনী অনিয়ম সংক্রান্ত সকল অভিযোগ নির্মোহভাবে তদন্ত করতে হবে এবং অভিযোগ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।
সভায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হাতপাখা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীরা, দলের জেলা সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।

#বাংলাদেশ #সংবাদ #politics
neexra