২৪ নং ওয়ার্ডে ইসলামী আন্দোলনের ঈদ উপহার বিতরণ
বরিশালের ২৪ নং ওয়ার্ডে ইসলামী আন্দোলনের ঈদ উপহার বিতরণ
আজকের পয়গাম ডেস্ক:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ, বরিশাল মহানগরের ২৪ নং ওয়ার্ডের উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।
“মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে অসহায় ও দুস্থ মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করা হচ্ছে। সংগঠনের নেতৃবৃন্দ জানান, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এবং আশপাশের অসহায় মানুষের পাশে দাঁড়ানো তাদের নৈতিক দায়িত্ব।
তারা আরও বলেন, এই মানবিক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রেখে ওয়ার্ডের বিভিন্ন স্থানে উপহার সামগ্রী বিতরণ করা হচ্ছে।
এসময় সংশ্লিষ্টরা আল্লাহর কাছে এই আমল কবুল হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন এবং সকলকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানান।
ঈদ মোবারক।
#বাংলাদেশ
#সংবাদ
#politics