টকশোর বক্তব্য নিয়ে ভুল বোঝাবুঝি: অবস্থান পরিষ্কার করলেন আব্দুল হান্নান মাসুদ
সম্প্রতি Star News–এর একটি টকশোতে দেওয়া বক্তব্যকে ঘিরে সৃষ্ট বিভ্রান্তি দূর করতে নিজের অবস্থান স্পষ্ট করেছেন আব্দুল হান্নান মাসুদ। তিনি বলেন, তার বক্তব্য বিকৃতভাবে প্রচার করা হচ্ছে, যা বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।
তিনি জানান, টকশোতে তিনি বলেছিলেন—
“আমাদের প্রত্যাশা ছিল আমরা এককভাবে ৩০০ আসনে ইলেকশন করবো। সেখান থেকে যদি ৬টি আসনও পেতাম, সেটাই আমাদের জন্য বেশি সম্মানজনক হতো। কিন্তু আমরা সেই পরিবেশ তৈরি করতে পারিনি।”
জোট প্রসঙ্গে তিনি বলেন—
“জামায়াতের সঙ্গে জোট করাটা ভুল ছিল বলব না। সময় ও পরিস্থিতি আমাদের সে দিকে যেতে বাধ্য করেছে। তবে আমরা যদি না যেতাম, আরও ভালো হতো।”
তিনি আরও উল্লেখ করেন, তার বক্তব্যের একটি অংশে বলা হয়েছিল— জোট না হলে এনসিপি এককভাবে ৩–৪টি আসন পেতে পারত। কিন্তু তিনি কোথাও বলেননি যে, জোট না করলে তারা অতিরিক্ত ৩–৪টি আসন বেশি পেতেন। এই দুই বক্তব্যের অর্থ সম্পূর্ণ ভিন্ন।
আব্দুল হান্নান মাসুদ অভিযোগ করেন, কিছু ব্যক্তি, সামাজিক যোগাযোগমাধ্যম পেইজ ও অনলাইন নিউজ পোর্টাল তার বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন করছে এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তি ছড়াচ্ছে।
তিনি স্পষ্ট করে বলেন, তার মন্তব্য ছিল রাজনৈতিক বাস্তবতা, সম্ভাবনা ও আত্মসমালোচনার জায়গা থেকে; কাউকে দোষারোপ করা বা বিভ্রান্তিকর বার্তা দেওয়ার উদ্দেশ্যে নয়।
সবার প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, বক্তব্য উদ্ধৃত করার ক্ষেত্রে সম্পূর্ণ প্রেক্ষাপট ও ভাষ্য বিবেচনায় নেওয়া উচিত।