সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯, কাল গেজেট
সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯, কাল গেজেট
স্টাফ রিপোর্টার:
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে ৪৯ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আগামীকাল বৃহস্পতিবার তাদের নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করবে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দিন খান।
তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে কোনো প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেননি। শূন্য পদের বিপরীতে সমসংখ্যক প্রার্থী থাকায় আইন অনুযায়ী সবাইকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হচ্ছে।
ইসি সূত্রে জানা গেছে, গেজেট প্রকাশের পর নির্বাচিতদের নাম-ঠিকানাসহ প্রয়োজনীয় তথ্য সংসদ সচিবালয়ে পাঠানো হবে। এরপর তাদের শপথ গ্রহণের আয়োজন করা হবে।
রিটার্নিং কর্মকর্তা আরও জানান, প্রার্থীদের বৈধ তালিকা ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে এবং আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে গেজেট প্রকাশের মাধ্যমে নির্বাচন সম্পন্ন হবে।