বরিশাল মহানগর ছাত্রশিবিরের নতুন কমিটিকে ইসলামী ছাত্র আন্দোলনের শুভেচ্ছা
বরিশাল মহানগর শাখার ২০২৬ সেশনের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-এর নবগঠিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর এর পক্ষ থেকে সভাপতি : মোঃ সিরাজুল ইসলাম।
এক শুভেচ্ছা বার্তায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর শাখার পক্ষ থেকে বরিশাল মহানগরীর ছাত্র শিবিরের নবনির্বাচিত সভাপতি হাসান নাঈম ও সেক্রেটারি আব্দুর রহমান সুজনসহ সকল দায়িত্বশীলদের জন্য দোয়া ও শুভেচ্ছা জানানো হয়।
বার্তায় বলা হয়, আল্লাহ তাআলা যেন তাদেরকে দ্বীনের খেদমতে কবুল করেন এবং ইসলামী আদর্শ প্রতিষ্ঠার কাজে সফলতা দান করেন।
#বাংলাদেশ
#সংবাদ
#politics