বরিশালে ইসলামী ছাত্র আন্দোলনের উদ্যোগে সাহরি বিতরণ কর্মসূচি
বরিশালে ইসলামী ছাত্র আন্দোলনের উদ্যোগে সাহরি বিতরণ কর্মসূচি
আজকের পয়গাম ডেস্ক:
পবিত্র রমজান মাস উপলক্ষে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, বরিশাল মহানগরের ব্যবস্থাপনায় সাহরি বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (শায়েখে চরমোনাই)-এর পক্ষ থেকে এই কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে নগর সভাপতি ছাত্রনেতা মুহাম্মাদ সিরাজুল ইসলাম সিরাজ বলেন, “পবিত্র রমজান মাসের তাৎপর্য তুলে ধরে প্রতি বছরের ন্যায় এ বছরও বরিশাল মহানগরে বিভিন্ন জেলা থেকে আগত ও ছিন্নমূল মানুষের মাঝে সাহরি বিতরণ করা হয়েছে। মানবিক এই কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রেখে নগরীর বিভিন্ন স্থানে সাহরি বিতরণ করা হয়।”
এসময় উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় শূরা সদস্য এস এম হাসন রাজু, নগর সাধারণ সম্পাদক গাজী মুহাম্মাদ ত্বলহা হাসানসহ মহানগরের অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ।
রমজানের এই মানবিক উদ্যোগ স্থানীয়দের মাঝে প্রশংসা কুড়িয়েছে।