neexra

রাজনৈতিক সমঝোতা ভঙ্গের অভিযোগে সংসদ থেকে বিরোধীদলের ওয়াকআউট

Rasel Shikder, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 10 এপ্রি. 2026, 09:12 অপরাহ্ন পঠিত: 31 বার
রাজনৈতিক সমঝোতা ভঙ্গের অভিযোগে সংসদ থেকে বিরোধীদলের ওয়াকআউট
ছবি: সংগৃহীত

রাজনৈতিক সমঝোতা ভঙ্গের অভিযোগে সংসদ থেকে বিরোধীদলের ওয়াকআউট
নিজস্ব প্রতিবেদক | আজকের পয়গাম
প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬, শুক্রবার
রাজনৈতিক সমঝোতা ভঙ্গের অভিযোগ তুলে জাতীয় সংসদ থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল। শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের নেতৃত্বে বিরোধী দলের সদস্যরা অধিবেশন থেকে বের হয়ে যান।
এর আগে অন্তর্বর্তী সরকারের আমলের অধ্যাদেশগুলোর অনুমোদন নিয়ে সরকারি দলের বিরুদ্ধে বিশ্বাস ভঙ্গের অভিযোগ তোলেন বিরোধীদলীয় নেতা। বিতর্কের এক পর্যায়ে তিনি বলেন, “আজ আমরা দুঃখ নিয়ে সংসদ থেকে ওয়াকআউট করছি। ভবিষ্যতে আবার দেখা হবে।”
বিকেলে ‘জুলাই গণ–অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ অধ্যাদেশ অনুমোদন নিয়ে বিতর্কের সূচনা হয়। জাতীয় সংসদের বিশেষ কমিটি অধ্যাদেশটি হুবহু অনুমোদনের সুপারিশ করলেও, পরে তিনটি সংশোধনী যুক্ত করে বিলটি পাস করা হয় বলে অভিযোগ ওঠে।
বিল পাসের পর বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম দাবি করেন, সংশোধনীর মাধ্যমে রাজনৈতিক সমঝোতা ভঙ্গ করা হয়েছে এবং ছলচাতুরীর মাধ্যমে সংশোধিত আকারে বিল পাস করা হয়েছে।
অন্যদিকে সরকারি দলের পক্ষ থেকে জানানো হয়, সংশোধনী সরকার আনেনি; একজন বেসরকারি সদস্য প্রস্তাব করেছেন। প্রয়োজনে ভবিষ্যতে বিলটি আবার সংশোধনের সুযোগ রয়েছে বলেও তারা উল্লেখ করেন।
এ নিয়ে সরকারি ও বিরোধী দলের মধ্যে তীব্র বাকবিতণ্ডার এক পর্যায়ে বিরোধীদলীয় সদস্যরা সংসদ থেকে ওয়াকআউট করেন। 

#বাংলাদেশ #সংবাদ #politics
neexra