neexra

শহীদ শরীফ ওসমান হাদীর স্মরণে শাবিপ্রবিতে দোয়া ও ইফতার মাহফিল

Rasel Shikder, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 27 ফেব. 2026, 11:05 অপরাহ্ন পঠিত: 117 বার
শহীদ শরীফ ওসমান হাদীর স্মরণে শাবিপ্রবিতে দোয়া ও ইফতার মাহফিল
ছবি: সংগৃহীত

শহীদ শরীফ ওসমান হাদীর স্মরণে শাবিপ্রবিতে দোয়া ও ইফতার মাহফিল
ক্যাম্পাস প্রতিবেদক:
ভারতীয় আধিপত্যবাদবিরোধী আন্দোলনের অগ্রগামী শহীদ শরীফ ওসমান হাদীর স্মরণে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)–এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছে ইনকিলাব মঞ্চ, শাবিপ্রবি।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এ কর্মসূচিতে সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি জুলাই আন্দোলনে নেতৃত্বদানকারী ছাত্র প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। তারা শহীদ শরীফ ওসমান হাদীর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।
বক্তারা বলেন, শহীদদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া যাবে না। ন্যায় ও অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
দোয়া শেষে অংশগ্রহণকারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়। আয়োজনটি শান্তিপূর্ণ ও ভাবগম্ভীর পরিবেশে সম্পন্ন হয়।

#বাংলাদেশ #সংবাদ #Islam
neexra