neexra

রাজনীতি

চাঁদাবাজদের কবল থেকে মুক্ত পেতে হাতপাখায় ভোট দিন — মুফতী ফয়জুল করীম
08 ফেব., 2026

চাঁদাবাজদের কবল থেকে মুক্ত পেতে হাতপাখায় ভোট দিন — মুফতী ফয়জুল করীম

বরিশালে হাতপাখার গণমিছিলে জনতার ঢলবরিশাল প্রতিনিধি | আজকের পয়গামবরিশালকে চাঁদাবাজ, দখলদার ও সন্ত্রাসমুক্ত করতে হাতপাখা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত বরিশাল-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী ও দলের সিনিয়র নায়েবে আমীর মুফতী ফয়জুল করীম।আজ বিকেল ৩টায় বরিশাল শহীদ মিনার প্রাঙ্গণে হাতপাখা প্রতীকের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,“বরিশাল আজ চাঁদাবাজদের কবলে জর্জরিত। সাধারণ মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। এই অবস্থা থেকে মুক্তি পেতে হলে সৎ, ন্যায়ভিত্তিক ও আল্লাহভীরু নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। সে লক্ষ্যেই সবাইকে হাতপাখায় ভোট দেওয়ার আহ্বান জানাই।”তিনি আরও বলেন, নির্বাচিত হলে জনগণের জানমাল ও সম্মান রক্ষায় তিনি আপসহীন থাকবেন এবং কোনো ধরনের চাঁদাবাজি, দখলদারি ও দুর্নীতিকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না।জনসভায় বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। সমাবেশ শেষে শহীদ মিনার এলাকা থেকে শুরু করে সদর রোড, বাজার রোড ও চকবাজার এলাকা প্রদক্ষিণ করে একটি শান্তিপূর্ণ গণমিছিল অনুষ্ঠিত হয়।

4 months,1 week আগে পড়ুন
নারীর নিরাপত্তা ও নেতৃত্ব বিকাশে রাজনৈতিক দলগুলোর দায়বদ্ধতা চাইলেন জাইমা রহমান
08 ফেব., 2026

নারীর নিরাপত্তা ও নেতৃত্ব বিকাশে রাজনৈতিক দলগুলোর দায়বদ্ধতা চাইলেন জাইমা রহমান

নিজস্ব প্রতিবেদক: নারীর রাজনৈতিক ক্ষমতায়ন ও নিরাপত্তা নিশ্চিতকরণে রাজনৈতিক দলগুলোকেই প্রধান ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। তিনি বলেছেন, দলের ভেতর নারীদের জন্য এমন পরিবেশ নিশ্চিত করতে হবে, যেখানে তারা নিরাপদ বোধ করবেন এবং তাদের মেধার সঠিক মূল্যায়ন হবে।রোববার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইএসএস) মিলনায়তনে আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।রাজনৈতিক দলে ‘কোড অব কন্ডাক্ট’ থাকার প্রস্তাব নারীর নিরাপত্তা প্রসঙ্গে জাইমা রহমান রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ কাঠামোর ওপর জোর দেন। তিনি প্রস্তাব করেন, প্রতিটি রাজনৈতিক দলের নিজস্ব একটি কঠোর ‘কোড অব কন্ডাক্ট’ বা আচরণবিধি থাকা প্রয়োজন। তিনি বলেন, “কোনো নারী নেত্রী বা কর্মী যদি রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত থাকাকালীন কোনো ধরনের হয়রানির শিকার হন, তবে দলকে অবশ্যই তার দায়ভার নিতে হবে এবং ভুক্তভোগীর পাশে শক্তভাবে দাঁড়াতে হবে।”নেতৃত্বের ‘পাইপলাইন’ ও অভিভাবকত্ব পলিসি মেকিং বা নীতি নির্ধারণী পর্যায়ে নারীদের অংশগ্রহণ বাড়াতে একটি শক্তিশালী কাঠামোর প্রয়োজনীয়তা তুলে ধরেন জাইমা রহমান। তিনি বলেন, “ছাত্র নেতৃত্ব থেকে শুরু করে স্থানীয় সরকার পর্যন্ত নারীদের জন্য একটি শক্তিশালী ‘পাইপলাইন’ তৈরি করতে হবে। যদি এই ধারাবাহিকতা বজায় রাখা না যায়, তবে যোগ্য নারী নেতৃত্বকে জাতীয় পর্যায়ে তুলে আনা সম্ভব হবে না।”তিনি আরও উল্লেখ করেন, রাজনীতিতে পুরুষদের জন্য যতটা সহজে মেন্টরশিপ বা অভিভাবকত্ব পাওয়া যায়, নারীরা সেই সুযোগ থেকে অনেকটাই বঞ্চিত। উপযুক্ত সহায়তা ও নেটওয়ার্কিং ছাড়া নতুন নারী নেতৃত্ব বিকশিত হওয়া কঠিন। তাই নারীদের জন্য কার্যকর সংযোগ ও সহায়তা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।অর্থনৈতিক বাধা ও উত্তরণ রাজনীতিতে নারীদের পিছিয়ে পড়ার অন্যতম কারণ হিসেবে অর্থনৈতিক অসচ্ছলতাকে চিহ্নিত করেন জাইমা রহমান। তিনি বলেন, “রাজনীতিতে অর্থনৈতিক বিষয়টি একটি বড় চ্যালেঞ্জ। এই বৈষম্য দূর করতে নারী নেত্রীদের জন্য দলের পক্ষ থেকে বাড়তি সুযোগ-সুবিধা ও প্রণোদনার ব্যবস্থা থাকা প্রয়োজন। এতে তাদের রাজনৈতিক অংশগ্রহণের প্রতিবন্ধকতাগুলো অনেকটাই কমে আসবে।”তরুণদের নিয়ে আগামীর রাষ্ট্রভাবনা জাইমা রহমান তার বক্তব্যে তরুণ সমাজের মেধা ও চিন্তাশক্তিকে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “প্রথাগত চিন্তাধারা থেকে বেরিয়ে এসে তরুণদের মেধা কাজে লাগিয়ে একটি ভিন্নধর্মী ও আধুনিক রাষ্ট্র গড়তে হবে। এজন্য প্রয়োজন সমাজ, শিক্ষক, শিক্ষার্থী ও মুক্তিযোদ্ধাদের সম্মিলিত উদ্যোগ। সবার ঐকান্তিক প্রচেষ্টাতেই একটি ন্যায়ভিত্তিক ও নিরাপদ রাষ্ট্র গড়ে তোলা সম্ভব।

4 months,1 week আগে পড়ুন
ক্ষমতায় এলে ঢাকার ৪০টি খেলার মাঠ ও নিরাপদ নগরী গড়ার ঘোষণা : তারেক রহমানের
08 ফেব., 2026

ক্ষমতায় এলে ঢাকার ৪০টি খেলার মাঠ ও নিরাপদ নগরী গড়ার ঘোষণা : তারেক রহমানের

নিজস্ব প্রতিবেদক: আসন্ন নির্বাচনকে সামনে রেখে রাজধানীর মিরপুরে গণসংযোগ ও পথসভায় অংশ নিয়ে ঢাকা শহরকে নিয়ে নিজের উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, বিএনপি যদি আগামীতে সরকার গঠন করতে পারে, তবে রাজধানী ঢাকায় ৪০টি নতুন খেলার মাঠ নির্মাণ করা হবে।রবিবার বিকেলে মিরপুর ইসিবি চত্বরে আয়োজিত এক নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ঘোষণা দেন।শহরের নাগরিকদের জীবনমান উন্নয়ন এবং শিশুদের মানসিক ও শারীরিক বিকাশের ওপর গুরুত্বারোপ করে বিএনপি চেয়ারম্যান বলেন, "আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। তাদের বেড়ে ওঠার জন্য উন্মুক্ত স্থানের প্রয়োজন। ইনশাআল্লাহ, বিএনপি আগামী ১২ তারিখে সরকার গঠন করতে সক্ষম হলে আমরা ঢাকা শহরের বিভিন্ন স্থানে ৪০টি খেলার মাঠ তৈরি করব।"জনাকীর্ণ এই পথসভায় তিনি দীর্ঘ বক্তব্য দেওয়া থেকে বিরত থাকেন। মানুষের চলাচলের যাতে বিঘ্ন না ঘটে, সেদিকে লক্ষ্য রেখে তিনি সংক্ষিপ্ত আকারে নিজের দলের ইশতেহার ও পরিকল্পনা তুলে ধরেন।নিরাপদ ঢাকা গড়ার প্রত্যয় কেবল অবকাঠামো নয়, নাগরিকদের নিরাপত্তার বিষয়টিকেও সর্বোচ্চ অগ্রাধিকার দেন তারেক রহমান। তিনি ঢাকাকে একটি নিরাপদ ও নারীবান্ধব নগরী হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, "আমরা এমন একটি ঢাকা গড়তে চাই যেখানে আমাদের মা-বোনেরা দিন-রাত যেকোনো সময়ে নিরাপদে চলাচল করতে পারবেন। কারো মনে কোনো ভীতি থাকবে না।" পাশাপাশি ব্যবসায়ীরা যাতে চাঁদাবাজি বা কোনো প্রকার হুমকি ছাড়া নির্বিঘ্নে তাদের ব্যবসা-বাণিজ্য পরিচালনা করতে পারেন, সেই পরিবেশ নিশ্চিত করারও প্রতিশ্রুতি দেন তিনি।যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এলাকার ট্রাফিক জ্যাম নিরসন ও যোগাযোগ ব্যবস্থা সহজতর করতে সুনির্দিষ্ট পরিকল্পনার কথাও জানান তারেক রহমান। তিনি ঘোষণা দেন, ক্ষমতায় গেলে মিরপুর ইসিবি চত্বর থেকে উত্তরা জসিম উদ্দিন পর্যন্ত বিদ্যমান সড়কটি প্রশস্ত করা হবে, যাতে নগরবাসী স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারেন।বক্তব্যের শেষ পর্যায়ে তিনি উপস্থিত জনতার কাছে ধানের শীষে ভোট প্রার্থনা করেন। তিনি বলেন, "দেশের উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারে আপনাদের কাছে বিনীত অনুরোধ, আগামী ১২ তারিখের নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করুন।1

4 months,1 week আগে পড়ুন
neexra