neexra

ইসলাম ও জীবন

শহীদ শরীফ ওসমান হাদীর স্মরণে শাবিপ্রবিতে দোয়া ও ইফতার মাহফিল
27 ফেব., 2026

শহীদ শরীফ ওসমান হাদীর স্মরণে শাবিপ্রবিতে দোয়া ও ইফতার মাহফিল

শহীদ শরীফ ওসমান হাদীর স্মরণে শাবিপ্রবিতে দোয়া ও ইফতার মাহফিলক্যাম্পাস প্রতিবেদক:ভারতীয় আধিপত্যবাদবিরোধী আন্দোলনের অগ্রগামী শহীদ শরীফ ওসমান হাদীর স্মরণে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)–এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছে ইনকিলাব মঞ্চ, শাবিপ্রবি।বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এ কর্মসূচিতে সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি জুলাই আন্দোলনে নেতৃত্বদানকারী ছাত্র প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। তারা শহীদ শরীফ ওসমান হাদীর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।বক্তারা বলেন, শহীদদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া যাবে না। ন্যায় ও অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।দোয়া শেষে অংশগ্রহণকারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়। আয়োজনটি শান্তিপূর্ণ ও ভাবগম্ভীর পরিবেশে সম্পন্ন হয়।

1 month,3 weeks আগে পড়ুন
পবিত্র মাহে রমযানের পবিত্রতা রক্ষার্থে ঝালকাঠিতে র‍্যালি অনুষ্ঠিত
26 ফেব., 2026

পবিত্র মাহে রমযানের পবিত্রতা রক্ষার্থে ঝালকাঠিতে র‍্যালি অনুষ্ঠিত

পবিত্র মাহে রমযানের পবিত্রতা রক্ষার্থে ঝালকাঠিতে র‍্যালি অনুষ্ঠিতআজকের পয়গাম ডেস্ক:পবিত্র মাহে রমযানের সম্মান, মর্যাদা ও পবিত্রতা রক্ষার আহ্বানে ঝালকাঠিতে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। র‍্যালিটির আয়োজন করে বাংলাদেশ হিযবুল্লাহ জমিয়াতুল মুছলিহীন ও বাংলাদেশ তোলাবায়ে মুছলিহীন।র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গুরুত্বপূর্ণ স্থানে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে সংগঠনের নেতাকর্মী, আলেম-ওলামা, শিক্ষার্থী ও ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।বক্তারা বলেন, রমযান আত্মশুদ্ধি, সংযম, তাকওয়া ও নৈতিকতার মাস। এ মাসের পবিত্রতা রক্ষায় সকলকে সচেতন হতে হবে এবং ইসলামী আদর্শে ব্যক্তি ও সমাজ জীবন গড়ে তুলতে হবে। তারা সামাজিক অনৈতিকতা, অপসংস্কৃতি ও অসামাজিক কর্মকাণ্ড পরিহার করে সিয়ামের শিক্ষা বাস্তব জীবনে প্রতিফলনের আহ্বান জানান।সমাবেশে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।বক্তারা আরও বলেন, রমযানের শিক্ষা যদি ব্যক্তি জীবনে ধারণ করা যায়, তবে সমাজে ন্যায়, সত্য ও কল্যাণ প্রতিষ্ঠিত হবে।শেষে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়— তিনি যেন সকলকে মাহে রমযানের হক যথাযথভাবে আদায় করার তাওফিক দান করেন।#আজকের_পয়গাম #রমযান #ঝালকাঠি #ইসলামী_র‍্যালি

1 month,3 weeks আগে পড়ুন
neexra