এপ্রিলে টানা ৫ দিনের ছুটির সুযোগ
এপ্রিলে টানা ৫ দিনের ছুটির সুযোগ
নিজস্ব প্রতিবেদক
ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি শেষে কর্মব্যস্ত জীবনে ফিরছেন সাধারণ মানুষ। তবে স্বস্তির খবর হলো—আগামী এপ্রিল মাসেও টানা পাঁচ দিনের ছুটি উপভোগের সুযোগ পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।
জানা গেছে, পহেলা বৈশাখ উপলক্ষে আগামী ১৪ এপ্রিল (মঙ্গলবার) সরকারি ছুটি নির্ধারিত রয়েছে। এর সঙ্গে যদি ১৫ ও ১৬ এপ্রিল (বুধবার ও বৃহস্পতিবার) ছুটি নেওয়া যায়, তাহলে মিলবে টানা ছুটির সুযোগ।
এরপর রয়েছে সাপ্তাহিক ছুটি—শুক্র ও শনিবার (১৭ ও ১৮ এপ্রিল)। ফলে মাত্র দুই দিনের ছুটি ব্যবস্থাপনা করলেই টানা পাঁচ দিনের অবকাশ কাটানো সম্ভব হবে।
এ সুযোগকে ঘিরে ইতোমধ্যে অনেকেই পরিবার-পরিজন নিয়ে ভ্রমণ বা ব্যক্তিগত পরিকল্পনা সাজাতে শুরু করেছেন।
#বাংলাদেশ
#সংবাদ
#job